মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
অন্যান্য

বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির

প্রতিবেদক:
বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির

বরগুনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা শহরের আখড়াবাড়ি মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিআইজি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম), জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন।

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার ১৪৭টি মণ্ডপে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশের টহল জোরদার করা হবে। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।