মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
অন্যান্য

অভিনয়ের ‘এ টু জেড’ শেখাবেন সালমান, খুললেন ইউটিউব চ্যানেল

প্রতিবেদক:
অভিনয়ের ‘এ টু জেড’ শেখাবেন সালমান, খুললেন ইউটিউব চ্যানেল

দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্যের দেখা পাচ্ছেন না বলিউড সুপারস্টার সালমান খান। এর মধ্যেই নানা জটিলতা পেরিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। পাশাপাশি একটি বড় বাজেটের দক্ষিণী সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন বলিউডের ‘ভাইজান’। চালু করেছেন নিজের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম ‘বিয়িং দ্য সালমান খান’। তবে এই উদ্যোগের উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং অভিনয়ে আগ্রহীদের নানা কৌশল ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়াও।

শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন চ্যানেলের লিংক শেয়ার করে সালমান খান লেখেন, ‘তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড—সবকিছু এখানেই পাওয়া যাবে।’

প্রায় চার দশকের অভিনয়জীবনে নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সালমান। এবার সেই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিনয় শিখতে আগ্রহীদের জন্য নতুন এক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন তিনি।

চ্যানেলটির প্রচার ঝলকেও রয়েছে ভিন্নধর্মী আয়োজন। সেখানে সালমানকে দেখা গেছে দুটি আলাদা চরিত্রে। একদিকে তিনি অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, অন্যদিকে অভিনয়ের খুঁটিনাটি শিখতে আগ্রহী এক শিক্ষানবিশ। এই দুই চরিত্রের মাধ্যমে অভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে প্রচার ঝলকে।

সালমানের এই নতুন উদ্যোগ ঘিরে তাঁর ভক্তদের পাশাপাশি অভিনয় শিখতে আগ্রহীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি কীভাবে অভিনয়ের পাঠ দেবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

অবশ্য ইউটিউবের জগতে সালমান খানের পদচারণ নতুন নয়। ২০২০ সালে ‘সালমান খান ফিল্ম মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন তিনি। বর্তমানে চ্যানেলটির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। সেখানে তাঁর বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি প্রকাশিত হয়েছে মৌলিক গানও।

করোনাকালে অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও নিজের আগ্রহের প্রমাণ দিয়েছিলেন সালমান। সে সময় প্রকাশ করেন ‘প্যায়ার করোনা’ ও ‘তেরে বিনা’র মতো গান। তবে এবার গানের বদলে অভিনয়ের পাঠ নিয়ে হাজির হয়েছেন এই বলিউড তারকা।

নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা কতটা কার্যকরভাবে ভক্ত ও নবীন অভিনয়শিল্পীদের কাছে তুলে ধরতে পারেন সালমান, এখন সেটিই দেখার বিষয়।