মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
অন্যান্য

নেত্রকোণায় ভ্যানগাড়িতে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক:
নেত্রকোণায় ভ্যানগাড়িতে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে ভ্যানগাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, একটি বাটন মোবাইল ফোন, নগদ অর্থ এবং মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নেত্রকোণা মডেল থানার ত্রিয়িশ্রী বাজারের মেইন রোডসংলগ্ন রাকিব রুম্মি ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকস দোকানের সামনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের পূর্বাঞ্চলীয় টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। টিমের নেতৃত্ব দেন এসআই মো. আব্দুল্লাহ আল নোমান। এ সময় রুজেল মিয়ার ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের একটি কার্টনের ভেতরে বিশেষ কৌশলে রাখা চারটি পোটলা থেকে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা।

অভিযানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি পুরোনো তিন চাকার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও একটি পুরোনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া পলাতক আসামি রফিকুল ইসলামের (৩৯) ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পুরোনো কালো রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংক ও চারটি পুরোনো নম্বরপ্লেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় পলাতক রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা মোটরসাইকেলের যন্ত্রাংশের সঙ্গে মাদক পরিবহন কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।