মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
অন্যান্য

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু

প্রতিবেদক:
গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় পূজামণ্ডপের কর্তৃপক্ষ ও পূজারিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী লিয়াকত। এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রবীরচন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তারা।

এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।