মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
অন্যান্য

বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা

প্রতিবেদক:
বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে গরু-ছাগল বিক্রি করে বোন ও নিজের বিয়ের জন্য ১০-১২ বছরে তিল তিল করে জমানো প্রায় সাত লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানিয়েছেন, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। আগে অটোরিকশা চালাতেন। ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় পরে সেটি বিক্রি করে দেন। এরপর গরু-ছাগল পালন করে যা আয় করেছেন, তা থেকে ধীরে ধীরে টাকা জমিয়েছিলেন।

তিনি বলেছেন, আমার বয়স যখন এক বছর, তখন বাবা মারা যান। এরপর মা ও বোনকে নিয়ে আমাদের সংসার। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলাম। আমার নিজের বিয়ে ও বোনের বিয়ের জন্য টাকাগুলো রেখেছিলাম। ব্যাংকে টাকা রাখিনি, ঘরেই রেখেছিলাম। কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব।

তিনি আরও জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়ে গড়ে তোলা স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ বলেছেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে রওনা হই। সেখানে পৌঁছে আগুন দাউদাউ করে জ্বলতে দেখি। পরে পানি পাম্প করে আগুন নেভানোর চেষ্টা করি এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও বলেছেন, ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।