মূল লেখায় যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি এইমাত্রঅন্যান্য এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হলো নতুন প্রস্তাব এইমাত্রঅন্যান্য যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হলো নতুন প্রস্তাব ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত এইমাত্রঅন্যান্য ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে এক বছরেও শুরু হয়নি জোবায়েদ হত্যার বিচার, কান্না থামেনি বাবা-মায়ের  এইমাত্রঅন্যান্য এক বছরেও শুরু হয়নি জোবায়েদ হত্যার বিচার, কান্না থামেনি বাবা-মায়ের  অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড এইমাত্রঅন্যান্য অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড
অন্যান্য

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সজিব মিয়া (২০)। পুলিশ জানায়, আল মাসুম ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং সজিব মিয়া উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়।

মিছিলের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ অভিযান শুরু করে। পরে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মিছিলের শেষ পর্যায়ে থাকা ওই দুজনকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।