মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের এইমাত্রঅন্যান্য পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! এইমাত্রঅন্যান্য যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন এইমাত্রঅন্যান্য জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এইমাত্রঅন্যান্য সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল এইমাত্রঅন্যান্য কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল
অন্যান্য

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিবেদক:
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এসব দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন এবং সদর উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে ইজিবাইক ও প্রাইভেটকারের ওপর পড়লে আরও তিনজন নিহত হন।

শুক্রবার বিকেল আড়াইটার দিকে মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁদের মধ্যে রাব্বি (২১) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অন্যদিকে, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে ইজিবাইক ও একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ইজিবাইকের চালক, যাত্রী সুমী আক্তার (৩২) ও তাঁর ছেলে শাওন (৭) নিহত হন। তাঁরা মাগুরার মহম্মদপুর উপজেলার বাসিন্দা।

এবিষয়ে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিডি২৪লাইভকে বলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনায় তিনজন এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।