মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের এইমাত্রঅন্যান্য পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! এইমাত্রঅন্যান্য যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন এইমাত্রঅন্যান্য জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এইমাত্রঅন্যান্য সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল এইমাত্রঅন্যান্য কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল
অন্যান্য

প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক:
প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাজের প্রয়োজনে ঠাকুরগাঁও এসেছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় তাঁর কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁর কাছে থাকা অফিশিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে পরিচয় ও তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে এবং সেখান থেকেই তাঁর নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।