মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের এইমাত্রঅন্যান্য পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! এইমাত্রঅন্যান্য যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন এইমাত্রঅন্যান্য জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এইমাত্রঅন্যান্য সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল এইমাত্রঅন্যান্য কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল
অন্যান্য

জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

প্রতিবেদক:
জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামি দলগুলোকে নিয়ে পৃথক বৃহত্তর নির্বাচনী জোট গঠনের প্রস্তুতিও নিচ্ছে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিশেষ সাক্ষাৎকারে দলের অবস্থান তুলে ধরে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস। জোটের সব কর্মসূচিতেও দলটি সক্রিয়ভাবে অংশ নেবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই তাদের প্রধান দাবি।

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ধারার সমমনা সাতটি দলের বৈঠক প্রসঙ্গে আতাউল্লাহ আমীন বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মপদ্ধতি, রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি রয়েছে। জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণের অংশ হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে প্রাথমিকভাবে সাতটি ইসলামি দল একত্র হয়েছে। এসব দলের পাশাপাশি অন্যান্য সমমনা ইসলামি দলকে নিয়ে বৃহত্তর নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়াও চলছে।

আতাউল্লাহ আমীন আরও বলেন, জাতীয় পর্যায়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সঙ্গে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে পৃথক নির্বাচনী ঐক্য গড়ে তোলার উদ্যোগও অব্যাহত থাকবে।