মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা এইমাত্রঅন্যান্য সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান এইমাত্রঅন্যান্য মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার এইমাত্রঅন্যান্য ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা এইমাত্রঅন্যান্য অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? এইমাত্রঅন্যান্য ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ
অন্যান্য

অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ

প্রতিবেদক:
অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ

চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৫৫ ঘনফুট গোল কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় করাতকল দুটির মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মাদার্শা রেঞ্জ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা তাহেরুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বনবিভাগের সূত্র জানায়, দেওদিঘী বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত দুটি অবৈধ করাতকলে তল্লাশি চালানো হয়। এ সময় করাতকল দুটিতে থাকা বিভিন্ন প্রজাতির মোট ৫৫ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়। পাশাপাশি করাতকলের বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়।

অবৈধ করাতকল পরিচালনার দায়ে মালিকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেকের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মাদার্শা রেঞ্জ কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ‘বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণ বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সাতকানিয়ার দেওদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ করাতকল থেকে ৫৫ ঘনফুট কাঠ ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। করাতকল দুটির মালিককে জরিমানা করা হয়েছে। বনজ সম্পদ ধ্বংস ও বন আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অবৈধ করাতকলের কার্যক্রম বন্ধ এবং বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।