মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা এইমাত্রঅন্যান্য সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান এইমাত্রঅন্যান্য মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার এইমাত্রঅন্যান্য ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা এইমাত্রঅন্যান্য অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? এইমাত্রঅন্যান্য ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ
অন্যান্য

অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা

প্রতিবেদক:
অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা

কক্সবাজারের আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

শামীম আরা স্বপ্না বলেন, ইদানীং অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে হোটেলে আসার ঘটনা দেখা যাচ্ছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের একা হোটেলে থাকার উপযুক্ত বয়স হয়নি। এরপরও এনআইডি ছাড়া তাদের থাকার সুযোগ দেওয়া হচ্ছে, যা গুরুতর অপরাধ। এ ধরনের পরিস্থিতি থেকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কেউ প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা

কক্সবাজারকে দেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, এখানে এমন পরিস্থিতি চলতে দেওয়া যায় না। হোটেল মালিক ও ব্যবস্থাপকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকের সঙ্গে এলে অপ্রাপ্তবয়স্কদের থাকার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে প্রেমিকের সঙ্গে এনআইডি ছাড়া হোটেলে থাকার অনুমতি দেওয়া যাবে না। এ ধরনের ঘটনায় প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিক রাজুর সঙ্গে অবস্থান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর লেখা হয়েছিল এবং সেখানে ‘তানজু আক্তার’ নাম ব্যবহার করা হয়েছিল।

মতবিনিময় সভায় বিষয়টি তুলে ধরেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারকে জড়িয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। একটি গোষ্ঠী চায়, পর্যটকেরা যেন কক্সবাজারে না এসে অন্য জায়গায় ভ্রমণ করেন।

পর্যটনশিল্পের স্বার্থে এ ধরনের অপতৎপরতা প্রতিরোধের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্ব দিতে হবে।

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

এর আগে গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এ ছাড়া ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ হারান পাঁচ পর্যটক।

বর্তমানে কক্সবাজারে পর্যটন মৌসুম চলায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন ঝুঁকি কমানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের এ মতবিনিময় সভাকে নিরাপদ পর্যটন নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।