মূল লেখায় যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক এইমাত্রঅন্যান্য খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক জানাজা-দাফনে বাধা, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জানাজা-দাফনে বাধা, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন ৩ হাজার লাউয়ের দামে মিলছে ১ কেজি গরুর মাংস এইমাত্রঅন্যান্য ৩ হাজার লাউয়ের দামে মিলছে ১ কেজি গরুর মাংস ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ এইমাত্রঅন্যান্য ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি এইমাত্রঅন্যান্য জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি শীতে টকদই খেলে কি সত্যিই সর্দি-কাশি বাড়ে? এইমাত্রঅন্যান্য শীতে টকদই খেলে কি সত্যিই সর্দি-কাশি বাড়ে? কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪ নাটোরের সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ এইমাত্রঅন্যান্য নাটোরের সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
অন্যান্য

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি

প্রতিবেদক:
জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. মাহিন সরকারকে। সদস্যসচিব হিসেবে আছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদের তালিকা প্রকাশ করে এনসিপি। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে পদভিত্তিক মোট ১৯৫ জনের নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরনের পদে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জন রয়েছেন।

তবে এ কমিটিতে মাহিন সরকার, জোবাইরুল হাসান আরিফ এবং মহিউদ্দিন রনিদের নাম ছিল না। অবশেষে নতুন উইংয়ের দায়িত্ব পেলেন তারা।

এনসিপি সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা। পাশাপাশি সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজেও অংশ নেবে। এছাড়া সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।