মূল লেখায় যান
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা এইমাত্রঅন্যান্য ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আরও ৫ জনের মরদেহ আসছে শনিবার এইমাত্রঅন্যান্য সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আরও ৫ জনের মরদেহ আসছে শনিবার গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ এইমাত্রঅন্যান্য গাজীপুরের কালীগঞ্জ থানায় নতুন ওসি সাজ্জাদ করিমের দায়িত্ব গ্রহণ প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক রহমান ‘জেনুইন মানুষ’ এইমাত্রঅন্যান্য কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক রহমান ‘জেনুইন মানুষ’ কারও ২০০, কারও ১০ হাজার; গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠ, গ্রামজুড়ে উৎসব এইমাত্রঅন্যান্য কারও ২০০, কারও ১০ হাজার; গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠ, গ্রামজুড়ে উৎসব মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮ এইমাত্রঅন্যান্য মিয়ানমারে পাচারকালে ৪০টন সিমেন্টসহ আটক ৮
অন্যান্য

ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক:
ধানক্ষেতে লুকিয়ে থেকেও গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মজনু সরকার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বৈঠক দুটিতে অন্তত অর্ধশত নেতাকর্মীর অংশ নেওয়ার কথা ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

গোপন বৈঠকের এমন তথ্য পাওয়ার পর গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবির একাধিক দল। পুলিশের অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা একত্র হয়ে ধানক্ষেতে আত্মগোপন করেন বলে জানিয়েছে পুলিশ। পরে অন্যরা পালিয়ে গেলেও মজনু সরকারকে সেখান থেকে আটক করা হয়।

পরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি গাইবান্ধা সদর থানায় দায়ের করা হয়েছিল। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মজনু সরকারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলা রয়েছে।