মূল লেখায় যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

প্রতিবেদক:
হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে শহরটির আশপাশের কয়েকটি গ্রামে একাধিক অভিযান চালিয়ে বাড়িঘরে তল্লাশি ও ভাঙচুর করেছে তারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (Wafa) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে নাবলুসের পূর্বাঞ্চলে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর  সমাধিতে হানা দেয় তারা।

এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছের ঘটনাও ঘটে।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নাবলুসের ইউসুফ (আ.)-এর সমাধি ফিলিস্তিন ও ইসরায়েলিদের কাছে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। স্থানটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।