মূল লেখায় যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তায় বাঁচার স্বপ্ন এইমাত্রঅন্যান্য রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তায় বাঁচার স্বপ্ন ভিডিও ভাইরাল, বহিষ্কার হলেন সেই যুবদল নেতা এইমাত্রঅন্যান্য ভিডিও ভাইরাল, বহিষ্কার হলেন সেই যুবদল নেতা হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা এইমাত্রঅন্যান্য হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা ভয়াবহ যুদ্ধের শঙ্কায় গণকবর খোঁড়ার মহড়া দিচ্ছে মার্কিন সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য ভয়াবহ যুদ্ধের শঙ্কায় গণকবর খোঁড়ার মহড়া দিচ্ছে মার্কিন সেনাবাহিনী রবিবার গঠিত হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড এইমাত্রঅন্যান্য রবিবার গঠিত হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড ইয়াবার বিরোধে সশস্ত্র দুই গ্রুপ, আতঙ্কে মানুষ এইমাত্রঅন্যান্য ইয়াবার বিরোধে সশস্ত্র দুই গ্রুপ, আতঙ্কে মানুষ সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী এইমাত্রঅন্যান্য সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন নারী এইমাত্রঅন্যান্য মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন নারী
অন্যান্য

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

প্রতিবেদক:
হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে শহরটির আশপাশের কয়েকটি গ্রামে একাধিক অভিযান চালিয়ে বাড়িঘরে তল্লাশি ও ভাঙচুর করেছে তারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (Wafa) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে নাবলুসের পূর্বাঞ্চলে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর  সমাধিতে হানা দেয় তারা।

এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছের ঘটনাও ঘটে।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নাবলুসের ইউসুফ (আ.)-এর সমাধি ফিলিস্তিন ও ইসরায়েলিদের কাছে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। স্থানটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।