মূল লেখায় যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ এইমাত্রঅন্যান্য ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত এইমাত্রঅন্যান্য শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ এইমাত্রঅন্যান্য ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে এইমাত্রঅন্যান্য শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল এইমাত্রঅন্যান্য আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল
অন্যান্য

এইচএসসির ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে, বিএনপি সরকারকে সাধুবাদ সারজিসের

প্রতিবেদক:
এইচএসসির ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে, বিএনপি সরকারকে সাধুবাদ সারজিসের

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে শিক্ষার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়াকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের রাখঢাক না করে প্রকৃত চিত্র তুলে ধরার সাহস দেখিয়েছে বিএনপি সরকার। এ জন্য সরকারকে সাধুবাদ জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা দৈনিক পঞ্চগড় খবরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস।

তিনি বলেন, ‘গতবারের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। প্রায় ৫২ শতাংশ। আর জিপিএ-৫-এর সংখ্যা মনে হয় বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম ফলাফলের তালিকায় রয়েছে। এবার সেই সংখ্যা প্রায় ২৪ হাজার। এটা আসলে প্রকৃত চিত্র।’

সারজিস আরও বলেন, ‘এক বিষয়ে ফেল করেছে প্রায় ৩ লাখ শিক্ষার্থী এবং দুই বিষয়ে ফেল করেছে মোট প্রায় সাড়ে ৪ লাখের মতো শিক্ষার্থী। তাদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে অল্প কিছুদিনের মধ্যেই, যেন তাদের বছর নষ্ট না হয়। আমরা এই উদ্যোগকেও সাধুবাদ জানাই।’

এ সময় শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি জানান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।

সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাঁর অস্তিত্ব পাওয়া গেলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।’