মূল লেখায় যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ এইমাত্রঅন্যান্য ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত এইমাত্রঅন্যান্য শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ এইমাত্রঅন্যান্য ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে এইমাত্রঅন্যান্য শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল এইমাত্রঅন্যান্য আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল
অন্যান্য

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ এ এটি অংশ নেবে৷

রবিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভিড়ে ‘ইউএসএস ওয়ারিয়র’।

লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেডের নেতৃত্বে ৬৮ মিটার দৈর্ঘ্যের যুদ্ধজাহাজটিতে মার্কিন নৌ বাহিনীর একটি প্রতিনিধিদলও চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় প্রতিনিধিদলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে, বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো।

নৌ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।