মূল লেখায় যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ এইমাত্রঅন্যান্য ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত এইমাত্রঅন্যান্য শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ এইমাত্রঅন্যান্য ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে এইমাত্রঅন্যান্য শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল এইমাত্রঅন্যান্য আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল
অন্যান্য

বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না: রিজভী

প্রতিবেদক:
বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না: রিজভী

বিদেশে বিএনপির কোনো প্রভু নেই যে দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর কোর্ট হাউজ স্ট্রিট এলাকার ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ‘একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে আরেকটি পক্ষ পরাজিতদের সঙ্গে একত্রিত হয়েছে। তবে আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে চলব। আমরা পালাতে পারব না। আমাদের বিদেশে কোনো প্রভু নেই, যারা আমাদের আশ্রয় দেবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার অন্ধকারাচ্ছন্ন শাসনামলে আইন প্রাঙ্গণে কিছুটা আশ্রয় পেয়েছিলেন তাঁরা। ১৭ বছর ধরে আদালতপাড়ার আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদ তাঁদের সহায়তা করেছে। তবে ওই সময়ে ম্যাজিস্ট্রেট ও বিচারকদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, তাঁরা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার ছিলেন। পিপি কাজল খালেদা জিয়ার সামনে বেয়াদবের মতো বসে থাকতেন।

সমমনা দলগুলোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাঁদের ভূমিকা বিস্ময়কর। তাঁরা বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সংস্কারের কথা বলে তাঁরা কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট নয়।

জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জামায়াতের আমির বলছেন, আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। অথচ তাঁদের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণ ও স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার।

দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সাত দফা না মানলে এক দফার ভয় কাকে দেখানো হচ্ছে? রাজপথ কি কারও পৈতৃক সম্পত্তি? বিএনপি ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। এখন দলটি হাত গুটিয়ে বসে থাকবে না।

রিজভী আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো আপত্তি নেই। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে, লংমার্চের মাধ্যমে নয়।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন। অথচ এসব উদ্যোগ উপেক্ষা করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।