মূল লেখায় যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মা-বাবা-বোনসহ পরিবারের ৮ জন গ্রেপ্তার ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ এইমাত্রঅন্যান্য ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত লাখ লাখ মানুষ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত এইমাত্রঅন্যান্য শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ এইমাত্রঅন্যান্য ২ দিন না যেতেই স্বর্ণের দামে ফের বড় লাফ শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে এইমাত্রঅন্যান্য শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল এইমাত্রঅন্যান্য আজ আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং, নেতৃত্বে ফাহিম ও নাজমুল
অন্যান্য

সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক:
সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। সীমান্তের ওপারের ইশারায় তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক কারখানার মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কিছু পতিত শক্তির দোসর এখানে আছে। এই কয়েকদিন যারা অস্থিতিশীল করার চেষ্টা করেছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।’

এ সময় শিল্পকারখানা বন্ধের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবিকা জড়িত।

তিনি বলেন, শ্রমিকদের রুটি-রুজির বিষয়টি বিবেচনায় রেখেই সরকার শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতে চায়।