মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি এইমাত্রঅন্যান্য শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এইমাত্রঅন্যান্য নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস এইমাত্রঅন্যান্য এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
অন্যান্য

ঘুমিয়েই লাখপতি! বাঙালি তরুণী

প্রতিবেদক:
ঘুমিয়েই লাখপতি! বাঙালি তরুণী

শুধু ঘুমিয়েই যদি লাখ লাখ টাকা পুরস্কার পাওয়া যায়, তাহলে কেমন হয়? শুনতে অবাক লাগলেও এমন সুযোগ কাজে লাগিয়ে লাখপতি হয়েছেন মুম্বাইয়ের এক বাঙালি তরুণী। ঘুমানোর প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট জিতেছেন জিনিয়া চ্যাটার্জি। পুরস্কার হিসেবে পেয়েছেন ৯ লাখ ৬০ হাজার টাকা।

সম্প্রতি ওয়েকফিটের (Wakefit) ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম আসরে ভারতের স্লিপ চ্যাম্পিয়ন হয়েছেন জিনিয়া। টানা দুই মাসের এই প্রতিযোগিতায় ঘুমের দক্ষতা ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। নগদ অর্থের পাশাপাশি স্পনসরদের পক্ষ থেকে ছুটি কাটানোর সুযোগও পেয়েছেন তিনি।

জানা গেছে, এবারের প্রতিযোগিতায় অংশ নিতে দুই লাখের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে মাত্র ১০ জনকে চূড়ান্তভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ৬০ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় শুধু ঘুমালেই চলত না, মানতে হতো বেশ কিছু নিয়ম ও শর্ত।

প্রতিযোগীদের নির্দিষ্ট সময়সূচি মেনে ঘুমাতে হতো। নিয়মিত পর্যবেক্ষণ করা হতো তাঁদের ঘুমের মান। পাশাপাশি প্রতি সপ্তাহে ছিল নানা ধরনের সৃজনশীল চ্যালেঞ্জ ও মজার সব পরীক্ষা।

কখনো ঘুম নিয়ে তৈরি সিনেমার দৃশ্য নতুনভাবে অভিনয় করতে হয়েছে, আবার কখনো অংশ নিতে হয়েছে রহস্যময় মিশনে। এমনকি একটি চ্যালেঞ্জে কথোপকথনের মধ্যে কাউকে বুঝতে না দিয়ে ‘বালিশ’ ও ‘কম্বল’ শব্দ দুটি ১০ বার ব্যবহার করার দায়িত্বও দেওয়া হয়েছিল প্রতিযোগীদের।

১০ জন প্রতিযোগীর মধ্যে শেষ পর্যন্ত চারজন পৌঁছান চূড়ান্ত পর্বে। তাঁদের ঘুমের স্কোর ও সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের পর বিজয়ী নির্বাচিত হন জিনিয়া চ্যাটার্জি। এভাবেই ঘুমানোর প্রতিযোগিতায় অংশ নিয়ে একদিকে যেমন ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জন করেছেন, অন্যদিকে জিতে নিয়েছেন মোটা অঙ্কের পুরস্কার।

সূত্র: আজকাল ইন