মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি এইমাত্রঅন্যান্য শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এইমাত্রঅন্যান্য নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস এইমাত্রঅন্যান্য এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
অন্যান্য

শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি

প্রতিবেদক:
শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, নিরাপত্তা এবং মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ায় চারটি ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪, ৫, ১৮ ও ২০ নম্বর ক্যাম্প ঘুরে দেখেন তিনি। এ সময় রোহিঙ্গা শিশুদের শিক্ষার পরিবেশ, নারীদের সুরক্ষা এবং জীবিকায়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে ১৮ নম্বর ক্যাম্পের বি-১ ব্লকে একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে তার ক্যাম্প সফর শুরু হয়। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন ডাচেস সোফি। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

পরে একই ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ ঘুরে দেখেন তিনি।

দুপুর ১২টার দিকে ২০ নম্বর ক্যাম্পে আইওএম ও পার্লসের উদ্যোগে পরিচালিত একটি সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন ডাচেস। সেখানে সাবান উৎপাদনের বিভিন্ন ধাপ, কাঁচামাল মেশানো, কাটা ও মান যাচাইয়ের প্রক্রিয়া দেখেন। কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় উৎপাদিত সাবান সংরক্ষণ এবং শরণার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের ব্যবস্থাও তাকে দেখানো হয়।

এরপর ৪ নম্বর ক্যাম্পে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। সেখানে প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোফির বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে পরিচালিত উদ্যোগগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কেও ধারণা নেওয়া।

ক্যাম্প পরিদর্শনের সময় ডাচেস অব এডিনবরার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া রাজপরিবারের সদস্য, ব্রিটিশ হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা, মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের বিশেষজ্ঞ এবং নিরাপত্তা দলের সদস্যরা তার সফরসঙ্গী ছিলেন।

বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্প পরিদর্শন শেষ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন ডাচেস সোফি। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে দেখেছেন। বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো পরিদর্শন করেছেন তিনি।

মিজানুর রহমান আরও বলেন, এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিভিন্ন মানবিক সংস্থার কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

উখিয়ায় অবস্থিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, ডাচেস সোফির সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ।

উল্লেখ্য, সোফি হেলেন রাইস-জোনস ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তার বিয়ে হয়। ২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিতি পান। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।