মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি এইমাত্রঅন্যান্য শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এইমাত্রঅন্যান্য নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস এইমাত্রঅন্যান্য এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
অন্যান্য

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক:
খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী সমমনা দলগুলো।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

​সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে পুনরায় ভাঙ্গাব্রীজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

​সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে এখনো নানা উপায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগ এবং তাদের দোসররা। খাগড়াছড়ির শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

​বক্তারা আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। খাগড়াছড়ির শান্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি ও শোডাউন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।