মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

ইরানে হামলা হলে এবার ইউরোপের মার্কিন ঘাঁটিও রেহাই পাবে না

প্রতিবেদক:
ইরানে হামলা হলে এবার ইউরোপের মার্কিন ঘাঁটিও রেহাই পাবে না

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় অংশ নেওয়া প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

তিনি আরও বলেন, ‘নিরাপদ দূরত্ব বলে কিছু নেই, নিরাপদ আশ্রয় নেই, দায়মুক্তিও নেই।’

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সম্ভাব্য শত্রু হামলার জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির নির্দেশ দেন।

বুধবার সম্প্রচারিত আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধবিরতি হলে তা পশ্চিম এশিয়ার সব রণাঙ্গনে কার্যকর হতে হবে, বিশেষ করে লেবাননে।

এ ছাড়া ইরানের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তিতে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো অক্ষত অবস্থায় ভূপাতিত করার সক্ষমতাও ইরানের রয়েছে।