মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল

প্রতিবেদক:
কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। তাদের মধ্যে দুজনকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ১৪ জন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন ছিনতাইকারী হলেন তানজিব হাসান বাপ্পি (৩০) ও মো. আল আমিন (২২)। তাদের মধ্যে বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও মালামাল উদ্ধারের অভিযোগে একটি এবং হত্যা মামলায় আরেকটি মামলা রয়েছে। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির এজাহারে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের মহেশখালী, চকরিয়া ও উখিয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কয়েকজন কক্সবাজার শহরের কলাতলী, সমিতিপাড়া, মোহাজেরপাড়া ও টেকপাড়া এলাকার বাসিন্দা।

এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি মো. রেজাউল করিম ও মোহাম্মদ রফিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ১৭টি মোটরসাইকেল আটক, ১৬টির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শহর ও ইউনিয়ন পর্যায়ে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।