মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

ঢাবিতে ককটেল বিস্ফোরণের আতঙ্কে ক্যাম্পাস ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

প্রতিবেদক:
ঢাবিতে ককটেল বিস্ফোরণের আতঙ্কে ক্যাম্পাস ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে ৮ চীনা শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন।

জানা গেছে, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলা ভাষার উপর শর্ট কোর্সে ঢাবি এসেছিলেন ওই শিক্ষার্থীরা। চলতি নভেম্বরের শেষের দিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে শর্ট কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। এর মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জন ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছ দিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটনা দেখে ওই শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনার পরই তারা নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এখন তারা নিজ বিশ্ববিদ্যালয়ে পরামর্শে দেশে ফেরৎ যাচ্ছেন।

প্রসঙ্গত, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বহিষ্কার করা হয়েছে ২ কর্মকর্তা-কর্মচারীকে।