মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত

প্রতিবেদক:
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে নুসরাত তাবাসসুম বাড়িতে আগুন লাগার ঘটনায় ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা।’

দুর্বৃত্তদের ‘ছারপোকার দল’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কী আর করবে!’

এর আগে বুধবার রাতেই আরেকটি ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের তথ্য জানিয়ে নুসরাত তাবাসসুম দাবি করেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দলের সব নেতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।