মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ

প্রতিবেদক:
চট্টগ্রামে পুলিশ সুপারের সরকারি ও ব্যক্তিগত ফোন জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে ডেকে নেওয়া হয়। এরপর তার ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে ফোন দুটি জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীর তাঁর অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারবেন না। জাহাংগীর আলম কোথায় আছেন জানতে চাইলে তিনি জানান, তিনি যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধু দুটি মুঠোফোন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামও ফোন দুটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাঁকে ডেকে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।