মূল লেখায় যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ক্ষমতায় আসার প্রলোভন দেখিয়েছে ভারত: রাশেদ খান এইমাত্রঅন্যান্য জামায়াতকে ক্ষমতায় আসার প্রলোভন দেখিয়েছে ভারত: রাশেদ খান পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউনিয়ন এইমাত্রঅন্যান্য পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউনিয়ন স্বরাষ্ট্রের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন এইমাত্রঅন্যান্য জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে এইমাত্রঅন্যান্য হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে
অন্যান্য

চুয়াডাঙ্গায় জিকে ক্যানালের ব্রিজ ভেঙে চরম দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জিকে ক্যানালের ব্রিজ ভেঙে চরম দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১৫ গ্রামের প্রায় সাত হাজার মানুষ। দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো সংস্কার বা পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা। এতে কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের ওপর ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে সোনাতনপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘদিনের ব্যবহারে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়ার পর ২০২৪ সালের জুন মাসে এটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর থেকে প্রায় দুই বছর ধরে ঝুঁকি নিয়েই স্থানীয়দের চলাচল করতে হচ্ছে।

ব্রিজটি ভেঙে পড়ায় আশপাশের ১৫ গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা শহরে যাতায়াতের জন্য তাঁদের এখন বিকল্প পথে দুই থেকে তিন কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ উভয়ই ব্যয় হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। জীবিকার তাগিদে বাধ্য হয়েই মানুষ ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

সোনাতনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ব্রিজটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। তারপরও ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথ ব্যবহার করছেন।

একই এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন, দুই বছর আগে ব্রিজটি ভেঙে পড়লেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও কোনো সুরাহা মেলেনি। কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা অজিবার জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় ১২০টি যানবাহন চলাচল করে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ভ্যান ও আলমসাধুর চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিকল্প পথ ব্যবহারের সুযোগ না থাকায় চালকেরা বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের ব্রিজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এটি মেরামতের জন্য প্রয়োজনীয় চাহিদা পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে মেরামতের ব্যবস্থা করা সম্ভব হবে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি, আগামী অর্থবছরের বরাদ্দের অপেক্ষায় না রেখে জরুরি ভিত্তিতে ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। ১৫ গ্রামের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণ এখন সময়ের দাবি।