মূল লেখায় যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন এইমাত্রঅন্যান্য জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে এইমাত্রঅন্যান্য হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস এইমাত্রঅন্যান্য পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ: ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি এইমাত্রঅন্যান্য ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ: ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান এইমাত্রঅন্যান্য নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান নাটোরে এক দিনের ব্যবধানে বেড়েছে শীতের সবজির দাম এইমাত্রঅন্যান্য নাটোরে এক দিনের ব্যবধানে বেড়েছে শীতের সবজির দাম
অন্যান্য

আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক:
আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘খেলাধুলাকে ভালোবাসি, মাদক ছেড়ে মাঠে আসি’—এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় মেসার্স হাবিব এগ্রো সলিউশনের উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রাকিব সেভেন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমবাগান দল। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় আনারকলি মোড়সংলগ্ন আলমগীরের বাগানবাড়ী খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় ট্রফি উন্মোচন ও গ্যাস বেলুন উড়িয়ে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতার সূচনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মিয়া।

মেসার্স হাবিব এগ্রো সলিউশনের স্বত্বাধিকারী ও আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা মো. সোহেল ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম (মনু), ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন মুন্সী, আশুলিয়া থানা কৃষক দলের সদস্যসচিব ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সী, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ান, ধামসোনা ইউনিয়ন বিএনপি নেত্রী মোসা. নাসিমা মন্ডল, আশুলিয়া থানা তাঁতী দলের সভাপতি মো. শামীম হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন, সিনিয়র সহসভাপতি রবিউল আলম সায়েম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি জনি দেওয়ান, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মামুন আহম্মেদ, সহসাধারণ সম্পাদক নাজমুল মীর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রবিন এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শিকদার।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলাকেন্দ্রিক এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি মীর, দপ্তর সম্পাদক ইমন, প্রচার সম্পাদক মাসুদ রানা,সহসাধারণ সম্পাদক সাইফ মাহমুদ রিয়াদ,ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ,ছাত্রদল নেতা শিমুলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।