মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন এইমাত্রঅন্যান্য নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে এইমাত্রঅন্যান্য ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক এইমাত্রঅন্যান্য অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক
অন্যান্য

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ: ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

প্রতিবেদক:
ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ: ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

রোববার (১৫ নভেম্বর) পলটনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাব এইড ক্যান্সার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করে চ্যানেল ২৪। সজীব ১৬, শুয়েব রেদুয়ান ৯ রান করেন। বোলিংয়ে সর্বাধিক দুই উইকেট তুলে নেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন। জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৮ রান করে জয়ের বন্দরে পৌছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বাধিক ২৭ রান ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

এর আগে দিনের দুই সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টিভি ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী এবং নির্বাহী সদস্য মো. নঈমুদ্দীন, আলী আজম ও সুমন চৌধুরী।