মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

প্রতিবেদক:
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত বাংলাদেশের উপকূলের দিকে না এলেও এর প্রভাব দেশের বিভিন্ন এলাকায় পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকভান ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে আগামী কয়েক দিন ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ১৮, ১৯, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন এলাকায় আকভানের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল, আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন তথ্য, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে মোস্তফা কামাল পলাশ জানান, ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে।

আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। তার পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।