মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন: ১৯ নভেম্বরের কর্মসূচি প্রতিরোধের ঘোষণা

প্রতিবেদক:
সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন: ১৯ নভেম্বরের কর্মসূচি প্রতিরোধের ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। বুধবার বিকেলে কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোডাউনে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মোটরসাইকেল শোডাউনটি ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ থেকে শুরু হয়ে হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দ উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিশেষ করে ১৯ নভেম্বরের কর্মসূচি জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।