মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার

প্রতিবেদক:
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ অপশক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। একই সঙ্গে অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্পিকার। পরে অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।