মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল এইমাত্রঅন্যান্য ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক এইমাত্রঅন্যান্য ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে এইমাত্রঅন্যান্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা এইমাত্রঅন্যান্য মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
অন্যান্য

বান্দরবানের ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিবেদক:
বান্দরবানের ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে। মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে।

পুলিশও স্থানীয়রা জানিয়েছেন বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে উপরে উঠে এলেও মিশকাত নিখোঁজ হয়। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝর্ণায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা ঝরনা থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।