মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল এইমাত্রঅন্যান্য ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক এইমাত্রঅন্যান্য ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে এইমাত্রঅন্যান্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা এইমাত্রঅন্যান্য মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
অন্যান্য

স্বর্ণের দামে বড় পতন, ৭ দফায় কমল সাড়ে ১৭ হাজার টাকা

প্রতিবেদক:
স্বর্ণের দামে বড় পতন, ৭ দফায় কমল সাড়ে ১৭ হাজার টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা সপ্তম দফায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে সর্বশেষ সাত দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ১০০ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বেড়েছে, ৭৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।