মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, চাওয়া হলো সেনাসহায়তা এইমাত্রঅন্যান্য কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, চাওয়া হলো সেনাসহায়তা নেতানিয়াহুকে সরাতে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের উদ্যোগ এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুকে সরাতে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের উদ্যোগ হাসপাতালে আগুন দিল আ.লীগ, উঠছে আন্তর্জাতিক আইনের প্রশ্ন এইমাত্রঅন্যান্য হাসপাতালে আগুন দিল আ.লীগ, উঠছে আন্তর্জাতিক আইনের প্রশ্ন খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর এইমাত্রঅন্যান্য খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ‘ত্রিভূ’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী এইমাত্রঅন্যান্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ‘ত্রিভূ’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী অভিনেত্রী জ্যোতির পর এবার অভিনেতা তমাল আটক এইমাত্রঅন্যান্য অভিনেত্রী জ্যোতির পর এবার অভিনেতা তমাল আটক
অন্যান্য

ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার

প্রতিবেদক:
ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এবং চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। একই দিন ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আতিয়ার রহমান হাবুকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আতাউল হক দোলন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করে গুলশান ডিবি পুলিশ।

আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকা চুয়াডাঙ্গার দর্শনা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান আতিয়ার রহমান হাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।