মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল এইমাত্রঅন্যান্য ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক এইমাত্রঅন্যান্য ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে এইমাত্রঅন্যান্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা এইমাত্রঅন্যান্য মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
অন্যান্য

নেতানিয়াহুকে সরাতে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের উদ্যোগ

প্রতিবেদক:
নেতানিয়াহুকে সরাতে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের উদ্যোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আগাম সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না করেই পার্লামেন্টে সরকার গঠনের প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন। ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোতে পারেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের (Ynet) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সেটিকে ভোটে তোলার পরিকল্পনা রয়েছে আইজেনকোটের। এ ক্ষেত্রে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করবেন তিনি।

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোট সরকার গঠনের ম্যান্ডেট প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ফিরিয়ে দেওয়ার আগে প্রস্তাবিত সরকারকে পার্লামেন্টে ভোটে তুলতে চান। এমনকি সেটি সংখ্যালঘু সরকার হলেও তিনি এই পরিকল্পনা থেকে সরে আসতে চান না।

প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের সরকার গঠনের ক্ষেত্রে আরব দল রাম পার্টির (Ra’am) বাইরের সমর্থনের ওপর নির্ভর করার পরিকল্পনা রয়েছে। তবে দলটির সঙ্গে আনুষ্ঠানিক জোট আলোচনা ছাড়াই তারা সরকারকে সমর্থন দেবে—এমন ধারণার কথা বলা হলেও রাম পার্টি এ বিষয়ে সম্মতি দিয়েছে কি না, তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি।

ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ আসনের সমর্থন প্রয়োজন। এর চেয়ে কম আসন নিয়ে গঠিত সরকারকে সংখ্যালঘু সরকার বলা হয়। এমন সরকারকে টিকে থাকতে জোটের বাইরের দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়।

ওয়াইনেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে অথবা অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে আইজেনকোট এই বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের কথা বিবেচনা করছেন।

গত ৮ নভেম্বর বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিস্থাপনের লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে নতুন জোটের গঠন ও সরকারে কারা থাকবে, তা নিয়ে বিভিন্ন সংসদীয় দলের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।