মূল লেখায় যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের এইমাত্রঅন্যান্য মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি গঠন এইমাত্রঅন্যান্য আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি গঠন হরমুজ প্রণালিতে দুই দফা ট্যাঙ্কারে হামলা, বাড়ছে উদ্বেগ এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে দুই দফা ট্যাঙ্কারে হামলা, বাড়ছে উদ্বেগ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পাগলা মসজিদ আধুনিক হচ্ছে, বাড়ছে মুসুল্লিদের জন্য নামাজের জায়গা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদ আধুনিক হচ্ছে, বাড়ছে মুসুল্লিদের জন্য নামাজের জায়গা রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এইমাত্রঅন্যান্য রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা: জেলা প্রশাসক এইমাত্রঅন্যান্য নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা: জেলা প্রশাসক
অন্যান্য

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

প্রতিবেদক:
জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্য ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, এ আয়োজনের লক্ষ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়। বরং নতুন প্রজন্মকে পড়াশোনা, জ্ঞানচর্চা ও মেধার বিকাশে আরও উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। তাদের এই সক্ষমতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য মানুষ আন্দোলনে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

আইনমন্ত্রী বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর তাঁদের মনে হয়েছিল, গোটা পৃথিবী যেন তাঁদের হাতের মুঠোয়। নিজেদের অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু তখন তাঁরা বুঝতে পারেননি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনব্যবস্থার একটি গড়ে উঠবে।

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যার অনেক ঘটনাকে ‘ক্রসফায়ার’ বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা আজও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।