মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান এইমাত্রঅন্যান্য একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর এইমাত্রঅন্যান্য আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি এইমাত্রঅন্যান্য দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এইমাত্রঅন্যান্য পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অন্যান্য

ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির

প্রতিবেদক:
ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ডিসেম্বরে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করছে। পাঁচ দফা দাবিতে দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক কর্মসূচির সময়সূচিও প্রস্তুত করা হয়েছে। ওই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি পালনের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটির রাজনৈতিক পর্ষদ।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

গোপালগঞ্জে কর্মসূচি আয়োজনের বিষয়ে সারোয়ার তুষার বলেন, ৬৪ জেলাতেই বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত রয়েছে। সেই তালিকায় গোপালগঞ্জও আছে। তবে সেখানে কর্মসূচি পালনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি তৈরি করা হয়েছে। এরপর যেকোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।

তিনি আরও জানান, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে কথা বলেই কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপালগঞ্জে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পেছনে রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার অভিজ্ঞতা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। একপর্যায়ে জারি করা হয় ১৪৪ ধারা। ওই দিনের সহিংসতায় প্রাণ হারান চারজন।

এরপর ২০২৬ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেছিল এনসিপি। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির প্রাথমিক সূচিতে ১৬ জুলাই গোপালগঞ্জ সফরের কথা উল্লেখ ছিল। তবে কর্মসূচি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংশোধিত তালিকা থেকে জেলার নাম বাদ দেওয়া হয়।

এবার অবশ্য গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না দলটি। ৬৪ জেলায় ধারাবাহিক বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্তের অংশ হিসেবেই সেখানে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। তবে গত বছরের সহিংসতার অভিজ্ঞতা মাথায় রেখে এবার সাংগঠনিক প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।