মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান এইমাত্রঅন্যান্য একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর এইমাত্রঅন্যান্য আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি এইমাত্রঅন্যান্য দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এইমাত্রঅন্যান্য পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অন্যান্য

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট

প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হল প্রশাসন গেট খুলে দেয়। এর আগে রাত পৌনে ১০টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জমায়েত হয়ে শিক্ষার্থীরা গেট খুলে দেওয়ার জন্য বিক্ষোভ শুরু করে।

একে একে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীব। এ সময় তাঁদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই প্রশাসন গেটটির তালা খুলে দেয়।

এর আগে গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। গেটটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া গুনতে হচ্ছিল।