মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান এইমাত্রঅন্যান্য একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর এইমাত্রঅন্যান্য আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি এইমাত্রঅন্যান্য দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এইমাত্রঅন্যান্য পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অন্যান্য

একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান

প্রতিবেদক:
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক যুদ্ধের আশঙ্কার মধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আরো উন্নতির জানান দিল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন একটি উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের দাবি, নতুন এই উৎক্ষেপণব্যবস্থা আগের সংস্করণের তুলনায় উন্নত। এর মাধ্যমে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে।

এর আগে ইরান একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্বৈত উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করত। নতুন ব্যবস্থায় তরল জ্বালানির ব্যবহারকে প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ, তরল জ্বালানি তুলনামূলক বেশি কার্যকর এবং এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালনাকারীরা কিছুটা বাড়তি সুবিধা পান।

তবে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাটি কোন ভূগর্ভস্থ ঘাঁটিতে উন্মোচন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভিডিওর মাধ্যমে মূলত দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র অতীতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দেওয়ার দাবি করলেও নতুন এই প্রদর্শনীর মাধ্যমে তেহরান নিজেদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকার বার্তা দিতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যে এই প্রদর্শনীকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নতুন উৎক্ষেপণব্যবস্থা উন্মোচনের অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। যুদ্ধ পরিচালনার কাঠামোর সঙ্গে নতুন কিছু ‘অপ্রত্যাশিত কৌশল’ এবং অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তেহরানের এই প্রদর্শনী থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে ইরান।

সূত্র: সিএনবিসি