মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  এইমাত্রঅন্যান্য ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ এইমাত্রঅন্যান্য হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ এইমাত্রঅন্যান্য ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স এইমাত্রঅন্যান্য এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন এইমাত্রঅন্যান্য আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন
বাংলাদেশ

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন, দুঃখ প্রকাশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন, দুঃখ প্রকাশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া গেছে। শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন। 

রোববার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন। সেখানে মারাক্কেশ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়ছিলেন তিনি। 

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও), বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন (এআইপি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লকড প্যাকেজে ও প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বলেন, সকালে বোর্ডিং করার আগে প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের (ছোট ব্যাগ) মধ্যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি (আসিফ মাহমুদ) জানান এটি ভুলবশত লাগেজে এসেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৭টায় ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।