মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
বাংলাদেশ

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জোহা-মোজাহিদ

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট /আরএও
ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জোহা-মোজাহিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬–২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাহিদ হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২০২৬-২৭ কার্যবর্ষের ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে আহসানা হাবিবা অরনা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারদিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো: রাব্বি শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম রেদোয়ানুল হাসান, অর্থ সম্পাদক আল-আমিন ইসলাম, দপ্তর সম্পাদক হাবিব আল মিসবাহ, উপ-দপ্তর সম্পাদক আমিমুল ইসলাম নাজিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: নাছাত, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মরিয়ম ফেরদৌস, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম পিয়াস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোছা: নূর ছানজিদাহ স্মৃতি, সম্পাদকীয় পর্ষদ সদস্য রূপালী আক্তার ও পিজুস কুমার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে শীলা আখতার ও সাদিকুর রহমান দায়িত্ব পেয়েছেন।

নব-মনোনীত সভাপতি মোঃ রবিউস সানি জোহা বলেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের শাখাকে একটি সমৃদ্ধ ও আলোকিত সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে, নব-মনোনীত সাধারণ সম্পাদক মো: মোজাহিদ হোসেন বলেন, আমরা সবাই আমাদের লেখনীর মাধ্যমে এই দেশ ও এই সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।