মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার এইমাত্রঅন্যান্য শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় এইমাত্রঅন্যান্য সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি এইমাত্রঅন্যান্য ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল এইমাত্রঅন্যান্য চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
অন্যান্য

পে স্কেলে ভাতা বিষয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক:
পে স্কেলে ভাতা বিষয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জারি করা অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন বেতনকাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতন এক বিষয় নয়। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।

এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

নতুন বেতনকাঠামোর মূল্যস্ফীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে—এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তার মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।