মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার এইমাত্রঅন্যান্য শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় এইমাত্রঅন্যান্য সাধারণ জনগণের জন্য গোপালগঞ্জকে নিরাপদ করা হবে: নিপুন রায় আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি এইমাত্রঅন্যান্য ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল এইমাত্রঅন্যান্য চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
অন্যান্য

চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

প্রতিবেদক:
চাকরির ইন্টারভিউ দিতে আসা সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজারের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে একটি ছবি পোস্ট করে আলোচনায় আসেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গীর সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাপসীকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।

গোপালগঞ্জে সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতির মধ্যে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তানিয়া আক্তার তাপসী। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তানিয়া আক্তার তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও বলেন, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।