মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি এইমাত্রঅন্যান্য রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ এইমাত্রঅন্যান্য নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ এইমাত্রঅন্যান্য তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) এইমাত্রঅন্যান্য হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা এইমাত্রঅন্যান্য 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড এইমাত্রঅন্যান্য টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা এইমাত্রঅন্যান্য প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা
অন্যান্য

সরিষাবাড়ীতে গোয়ালঘরে আগুন; দগ্ধ ৪ গরু, আহত ৩

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে গোয়ালঘরে আগুন; দগ্ধ ৪ গরু, আহত ৩

জামালপুরের সরিষাবাড়ীতে পরিত্যক্ত ঘর থেকে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ সময় গোয়ালঘরে থাকা আটটি গরুর মধ্যে চারটির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতকে রহস্যজনক দাবি করেছেন খামারের মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।

গত ২২শে নভেম্বর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন খামারের মালিক আব্দুর রাজ্জাক (৬০), তাঁর স্ত্রী জয়ফুল বেগম (৪৫) ও জামাতা আবু তাহের (৩৮)।

আগুনের হাত থেকে গরুগুলো রক্ষা করতে গিয়ে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আগুন লেগে খামারের মালিক আব্দুর রাজ্জাক এর গোয়ালঘরে ছড়িয়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা আটটি গরুর মধ্যে চারটি গরু আগুনে দগ্ধ হয়। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আগুন লাগার খবর প্রচার করা হলে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দগ্ধ গরুগুলোর চিকিৎসায় সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন দাতা সুলতান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি গরুগুলোকে বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।

খামারের মালিক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, পরিত্যক্ত ঘর থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।