মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি এইমাত্রঅন্যান্য রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ এইমাত্রঅন্যান্য নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ এইমাত্রঅন্যান্য তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) এইমাত্রঅন্যান্য হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা এইমাত্রঅন্যান্য 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড এইমাত্রঅন্যান্য টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা এইমাত্রঅন্যান্য প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা
অন্যান্য

হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও)

প্রতিবেদক:
হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও)

সাদিক কায়েমের বাসায় হামলার ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা এবং রাজনৈতিক ঐক্য নিয়ে সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ হামলা করলেও এর দায় চাপানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর।

আজ সোমবার দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, সাদিক কায়েমের বাসায় হামলার ঘটনা বা হামলার চেষ্টার জন্য আওয়ামী লীগকে দায়ী না করে সালাহউদ্দিন আহমেদকে দোষারোপ ও গালাগাল করা হচ্ছে। এ ধরনের আচরণকে দ্বিচারিতা ও মুনাফেকি বলে মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সেখানে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে এনসিপির নেতাকর্মীরা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, ওই ব্যক্তি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি স্থানীয় এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ করে তারেক রহমান জানতে চান, সেই শর্তগুলো কী। শর্তের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার মতো কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখার ইঙ্গিতও দেন তিনি।

রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দল ও পক্ষ আগে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং নির্বাচনে পরাজিত হয়েছে। এখন বিএনপি কিংবা জাতীয়তাবাদী ও জনগণের শক্তির বিরুদ্ধে অবস্থান না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তাঁর মতে, রাজনৈতিক বিভেদ ও পারস্পরিক বিরোধের পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াই হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর লক্ষ্য।