মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিসান নিহত এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিসান নিহত দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার এইমাত্রঅন্যান্য দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ এইমাত্রঅন্যান্য চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাত দিনের সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন এইমাত্রঅন্যান্য সাত দিনের সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন এইমাত্রঅন্যান্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন জাল ফেলে উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ এইমাত্রঅন্যান্য জাল ফেলে উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবির শিক্ষক হলেন ছাত্রদল করায় নিয়োগ বঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবির শিক্ষক হলেন ছাত্রদল করায় নিয়োগ বঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী বরগুনায় খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অন্যান্য

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, নেপথ্যে বালুমহাল দখলের বিরোধ

প্রতিবেদক:
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, নেপথ্যে বালুমহাল দখলের বিরোধ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পদ্মা নদীর বালুমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় কাকন বাহিনীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়েন বলে অভিযোগ করেছেন আহতরা। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।