মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিসান নিহত এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে বাসচাপায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিসান নিহত দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার এইমাত্রঅন্যান্য দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ এইমাত্রঅন্যান্য চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাত দিনের সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন এইমাত্রঅন্যান্য সাত দিনের সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন এইমাত্রঅন্যান্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: নাসীরুদ্দীন জাল ফেলে উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ এইমাত্রঅন্যান্য জাল ফেলে উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবির শিক্ষক হলেন ছাত্রদল করায় নিয়োগ বঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবির শিক্ষক হলেন ছাত্রদল করায় নিয়োগ বঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী বরগুনায় খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় খতমে নবুওয়াত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অন্যান্য

দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার

প্রতিবেদক:
দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার

“এতদিন আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্যে একটি ঘর তৈরি করার মতো অবস্থা কখনোই ছিল না। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি যে কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সুধিনী মান্দা (৬০)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় গারো, হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক মানুষ রয়েছেন, যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। তাদের মধ্যে অনেকেরই বসবাসের উপযুক্ত ঘর নেই। প্রকৃত গৃহহীনদের চিহ্নিত করে তাদের আবাসনের ব্যবস্থা করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার গৃহহীন মানুষের মধ্যে ঘর দেওয়া হচ্ছে। এ উদ্যোগের জন্য এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় পাহাড়ি অঞ্চলের মানুষের পানির সংকট ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়ন—কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুরা, খারনৈ ও রংছাতিতে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। এর মাধ্যমে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিজের একটি স্থায়ী আশ্রয়ের স্বপ্ন পূরণ হওয়ায় সুধিনী মান্দার চোখেমুখে ছিল আনন্দের ছাপ। একটি ঘর তাঁর কাছে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং নিরাপদে বেঁচে থাকার নতুন আশ্রয় ও স্বস্তির ঠিকানা।