মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান এইমাত্রঅন্যান্য মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার এইমাত্রঅন্যান্য স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইমাত্রঅন্যান্য দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের এইমাত্রঅন্যান্য দেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন এইমাত্রঅন্যান্য দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ এইমাত্রঅন্যান্য সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
অন্যান্য

থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রতিবেদক:
থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাদের আরেকটি বাড়ি রয়েছে।

পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল। প্রায় এক মাস আগে মামলাটি করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে তার মোবাইল ফোন পরীক্ষা করা হয়। এ সময় ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও পাওয়া যায়। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে উল্লাস প্রকাশ করেছিলেন তিনি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।